বিচারপতি মো. নজরুল ইসলাম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে
আদালত প্রতিবেদক
অবৈধ সম্পদ অর্জনের মামলায় কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের মা আয়েশা আক্তারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ১০ দিনের মধ্যে কারা কর্তৃপক্ষের কাছে তার মেডিক্যাল রিপোর্ট চেয়েছেন।
গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। গত ২৫ জানুয়ারি আত্মসমর্পণের পর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গত ১৬ নভেম্বর আদালত জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। পলাতক থাকায় আয়েশা আক্তারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। গত বছর দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com