নিজস্ব পতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। গত বুধবার (১৬ এপ্রিল) ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ৯টায় শুরু হওয়া বিকেল ৪টায় “গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। অন্যান্যের মধ্যে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মো.বায়জিদ রায়হান ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ম্যানেজার অক্ষয় কুমার সেশন পরিচালনা করেন। কর্মশালায় চার উপজেলার ইউএনও, থানার অফিসার ইনচার্জ, এ্যাসিল্যান্ড, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুবউন্নয়ন কর্মকর্তাসহ মোট ২৪ জন অংশ গ্রহণ করেন। আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রাম আদালত পরিচালনা, প্রক্রিয়া, বিধি-বিধান ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেছেন, যা মাঠপর্যায়ে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com