এম,শাহজাহান
শেরপুরের নকলায় ভেজাল মশলা তৈরির অভিযোগে মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৮জানুয়ারি রবিবার দুপুরে নকলা পৌরশহরের উত্তর বাজার জোড়াব্রীজ সংলগ্ন একটি হলুদ, মরিচ ও ডাল ভাঙা মিলে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিহাবুল আরিফ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিহাবুল আরিফ জানান মিল মালিক মোজাম্মেল হক (৫০) দীর্ঘদিন ধরে হলুদ ও মরিচের সাথে চাউলের খুদ মিশিয়ে মশলা তৈরিও বিক্রেতাদের সহযোগিতা করেন। বিক্রেতারা সেই ভেজাল মশলা ভোক্তা পর্যায়ে সরবরাহ করেন।
এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় মিল মালিক মোজাম্মেলকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com