ওমর ফারুক : নাটোর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। গত বুধবার (২৫ জানুয়ারি) সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও যুগ্ম জেলা ও দায়রা জজগণ, এসপি ও সিভিল সার্জন, অন্যান্য বিচারকবৃন্দসহ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুশি। অনুষ্ঠানে নাটোর জেলার লিগ্যাল এইড অফিস অফিসের কার্যাবলী সংক্রান্ত একটি তথ্যচিত্র দেখানো হয়। সভার আগে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পুনঃসজ্জিত কনফারেন্স রুমের শুভ উদ্বোধন করেন নাটোর জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com