জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমানের আদালতে
আদালত প্রতিবেদক
নড়াইলে হেরোইন পাচারের দায়ে অহিদা বেগম ওরফে টিয়া নামে এক নারীকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
অহিদা বেগম যশোরের কোতোয়ালি থানার শংকরপাশা গ্রামের শরিফুল খানের স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে পুলিশের চেকপোস্ট বসে। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি প্রাইভেটকার থেকে (ঢাকা মেট্রো খ-১১-৬২৫৫) আসামি অহিদা বেগম ওরফে টিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সালোয়ারের ভেতর লুকানো ১শ গ্রাম হেরোইন উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে অহিদার স্বামী শরিফুল খানসহ অপর ৪ জনকে আটক করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত ওহিদাকে যাবজ্জীবন ও তার স্বামীসহ অপর আসামিদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com