নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে যাদের নামের প্রস্তাব আসবে, সবার তালিকা প্রকাশ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল হাসান। তিনি বলেন, ‘অনুসন্ধান কমিটির কাছে জমা হওয়া সব নাম ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। এর ফলে গণমাধ্যম এই তালিকা প্রকাশ করতে পারবে।’
ওবায়দুল হাসান বলেন, ‘এখন পর্যন্ত যেসব রাজনৈতিক দল নাম জমা দেয়নি তারা নাম দেওয়ার সুযোগ পাবেন। আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত নাম জমা নেওয়া হবে।’
এরআগে, এদিন ৪টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শুরু হয়। আজকে বৈঠকের জন্য আমন্ত্রণ পাওয়া ২৩ বিশিষ্টজনের মধ্যে ১৮ জন উপস্থিত হয়েছেন।
রোববারের সভায় অংশ নিতে যে বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন- সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, লেফটেনেন্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক এডিশনাল আইজিপি নুরুল আলম, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, প্রজন্ম ৭১-এর আসিফ মুনির ও ডা. নুজহাত চৌধুরী।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com