বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে আবারও বসলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসের সামনের বাগানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিপূণ। তার আগেই সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। সংবাদ সম্মেলনে চেয়ারে বসার ব্যাখ্যা দিয়ে নিপূণ জানান, ‘আমিই সাধারণ সম্পাদক। আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে, আমি দায়িত্ব চালিয়ে যাব। আমার আইনজীবী আমাকে বলেছে।’ তিনি বলেন, ‘সবাই আদালতের নির্দেশনাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। হয়তো এটা মিসটেক। তাই আজ গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ভুল তথ্যগুলো শুধরে দিতে চাই।
মহামান্য আদালতের আদেশ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাধা নেই বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com