নিজস্ব প্রতিবেদক : ফৌজদারি বিচার প্রক্রিয়ায় গতিশীলতা আনয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় সাধন এবং বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ নিরসনপূর্বক বিচার কাজকে আরও দ্রুততর করতে বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে গত বুধবার (২৮ মে) বিকাল ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপর্ণ বক্তব্য প্রদান করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমান।
সম্মেলনে বক্তারা বলেন- পুলিশসহ অংশীদারি সকল প্রতিষ্ঠানের সঙ্গে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। আর সংশ্লিষ্ট সকলের পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমেই সৃষ্টি হওয়া প্রতিবন্ধকতা দূর হবে বলে মনে করেন আগত অতিথিরা। বিচার বিভাগের সকল অংশীদারদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে। একই সাথে সাক্ষীদের হাজির করা, তাদের নিরাপত্তা, সময়মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন, ন্যায়বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এই কনফারেন্স।
বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল আলম এর সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স এর ফোকাল পার্সন এস, এম, শরিয়ত উল্লাহ’র সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, সিভিল সার্জন মোঃ আবুল ফাত্তাহ, বিচারকবৃন্দ, পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বরগুনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল আলম। পরে কনফারেন্সের সভাপতির স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে এ কনফারেন্সের মূল পর্ব শুরু করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com