নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নবগঠিত কমিটির সভাপতি শাহ্ মোঃ মামুন, সিনিয়র সহ-সভাপতি কাজী ছালাউদ্দিন দিদার, সাধারণ সম্পদক মোঃ আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পদক-১ মোঃ জিয়াউদ্দিন ফারুক ও সাংগঠনিক সম্পদক আব্দুল হালিম নির্বাচিত হয়েছে। নবগঠিত কমিটির সদস্যবৃন্দরা আইন ও বিচার বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-এর
জেলা প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন জেলার বক্তারা কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনে অনুরোধ জানিয়ে বক্তব্য রখেন। সভায় বক্তারা ০৫ সদস্য বিশিষ্ট এশটি জুরি বোর্ড গঠনের মাধ্যমে পরবর্তী কেন্দ্রীয় কমিটি গঠনের অনুরোধ জানান। পরবর্তীতে জুরি বোর্ড সভাপতি পদে শাহ্ মোঃ মামুন, সিনিয়র সহ-সভাপতি পদে কাজী ছালাউদ্দিন দিদার, সাধারণ সম্পদক পদে মোঃ আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পদক-১ পদে মোঃ জিয়াউদ্দিন ফারুক ও সাংগঠনিক সম্পদক পদে আব্দুল হালিম এর নাম প্রস্তাব করলে উপস্থিত সদস্যদেও কণ্ঠ ভোটে তা অনুমোদন হয়। তাদেরতে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com