নিজস্ব প্রতিবেদক : অনৈতিক লেনদেন বিষয়ে সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গত বৃহস্পতিবার (১৯ জুন) সুপ্রিম কোর্টে এনেক্স কোর্ট ভবনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব তার সঙ্গে ছিলেন। তাদের নিয়ে প্রধান বিচারপতি প্রবেশ করেন হাইকোর্টের একটি এজলাস কক্ষে। সেখানকার সুযোগ-সুবিধা তিনি প্রত্যক্ষ করেন। এজলাস কক্ষে অচল থাকা ঘড়ি সচলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। এরপর সেখান থেকে বেরিয়ে সরাসরি যান হাইকোর্টের নকল শাখা (রায় ও আদেশের অনুলিপি দেওয়া হয় যেখান থেকে) পরিদর্শনে। নকল শাখার কর্মচারীরা সবাই দাঁড়িয়ে প্রধান বিচারপতিকে শ্রদ্ধা জানান। এসময় প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন, এ শাখার তত্ত¡াবধায়ক কে? তখন শাখার দুজন তত্ত¡াবধায়ক নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে প্রধান বিচারপতি তাদের বলেন, এই রুমের প্রবেশ দরজায় হেল্পলাইন নম্বর রয়েছে, সে বিষয়ে অবগত আছেন কি না? তখন তারা জবাব দেন যে, তারা অবগত আছেন। তিনি সবাইকে সতর্ক করে বলেন, কোনো ধরনের অনৈতিক লেনদেন যেন শাখায় না হয়, সেটাও স্মরণে রাখবেন। আপনাদের রাখাই হয়েছে বিচারপ্রার্থীদের সেবা দেওয়ার জন্য। কাজেই সেভাবে দায়িত্ব পালন করবেন। এসময় প্রধান বিচারপতির দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীদের সেবা প্রদানে কোনও ধরনের কার্পণ্য করবেন না। যদি কোনও ধরনের কোনও অনিয়ম ও গাফিলতির অভিযোগ আসে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ প্রধান বিচারপতি সবাইকে সতর্ক করে বলেন, ‘কোনও ধরনের অনৈতিক লেনদেন যেন শাখায় না হয়, সেটাও স্মরণে রাখবেন। আপনাদেরকে রাখাই হয়েছে বিচারপ্রার্থীদের সেবার দেওয়ার জন্য। কাজেই সেভাবে দায়িত্ব পালন করবেন।’ এ সময় প্রধান বিচারপতির দফতরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com