নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।
তিনি বলেন, বুয়েটের একাডেমিক কাউন্সিল এইচএসসি পরীক্ষার পরিমার্জিত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বুয়েট প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছে, বুয়েটের একাডেমিক কাউন্সিল সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ডা. দীপু মনি আরও বলেন, আমরা চাই এবার যে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি-সমমান পরীক্ষা নেওয়া হয়েছে, তার ওপর ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরি হবে। সেজন্য আমরা সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছি।
‘এ সপ্তাহেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপস্থিতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। সেখানে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে’- যোগ করেন শিক্ষামন্ত্রী।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com