মোঃ বাইজিদুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মাহমুদুল হাসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় ইমন মিয়া (২০) নামের একই গ্রামের আরও একজন আহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) রাত ৮:৩০ মিনিট প্রায়। বিজয়নগর উপজেলার মকুন্দপুর রেলস্টেশনের মুকুন্দপুর টু সেজামুড়া রাস্তার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে।
মুকুন্দপুর রেলস্টেশনেরর স্থানীয় কয়েকজন জানান, তারা দুই বন্ধু মোটরসাইকেলে সেজামুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে রেল স্টেশনের অরক্ষিত রেল গেইটে আখাউড়াগামী একটি ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে আহত হয়। আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতায় দু'জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলে মোটরসাইকেলচালক মাহমুদুল হাসানের মৃত্যু হয়। এঘটনায় আহত ইমন মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে৷ আউলিয়া
বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ জানান, মুকুন্দপুর স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনের সাথে মোটরসাইকেল আরোহীরা আহত হলে তদন্ত কেন্দ্রের সহযোগীতায় আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ট্রেনের ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com