ভলান্টারি মুভমেন্ট কনজিউমার রাইটস বাংলাদেশ জামালপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জামালপুর জেলা প্রতিনিধি : ভলান্টারি মুভমেন্ট কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নে দায় সবার’ শিরোনাম বাস্তবায়নে কাজ করছে কনজিউমার রাইটস্ বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখা। নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে ও ভোক্তা অধিকার আইন ২০০৯ সংশোধন ও ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবীতে ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস্ সিআরবি’র কাযক্রম জামালপুর জেলায় সম্প্রসারিত করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে গঠন করা হয়েছে জামালপুর জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি।
কমিটিতে সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে জামালপুরের কৃতিসন্তান জেলাজুড়ে অত্যন্ত জনপ্রিয় মুখ, সূদ্বীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট হোমিও চিকিৎসক, স্বনামধন্য মানবাধিকার কর্মী, উদীয়মান গণমাধ্যম ব্যক্তিত্ব, জামালপুরের দায়িত্বশীল সাংবাদিক নেতা, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেসক্লাব জামালপুর জেলা শাখার উদ্যোক্তা, আহ্বায়ক ও জেলা প্রধান ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান কে, সাধারণ সম্পাদক করা হয়েছে জামালপুর জেলার আরেক কৃতি সন্তান, জনস্বার্থের অতন্দ্র প্রহরী, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল সংগঠক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা ‘র নির্বাহী পরিচালক, বিশিষ্ট মানবাধিকার ও গণমাধ্যমকর্মী মোঃ খোরশেদ আলম।
এছাড়া জেলা কমিটিতে সহ-সভাপতি রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুল হক, সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জামালপুর জেলার আরেক সফল সংগঠক, সমাজকর্মী, জনস্বার্থের অতন্দ্র প্রহরী, জামালপুর জেলার এডাব সভাপতি ও নির্বাহী পরিচালক সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) জামালপুর, মোহাম্মদ এনামুল হক কে, অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জামালপুর জেলার সফল ব্যবসায়ী, মেডি-এইড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান শাহ্ মোঃ আরিফ হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম হৃদয়, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সফল শিক্ষক মোঃ এমদাদুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে রয়েছেন, সফল সমাজকর্মী তামান্না খাতুন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা মনিটরিং বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন অভিজ্ঞ হোমিওপ্যাথ ডা.মোঃ আতিকুর রহমান, সচেতনতা ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন নারী নেত্রী, সমাজ সেবী মোছাঃ ছাইদা বেগম, আইন ও লিগ্যাল এইড সম্পাদক হিসেবে রয়েছেন, উদীয়মান তরুণ আইনজীবী অ্যাডভোকেট এমএ রায়হান পাপ্পু, সার্ভিস ফি ও পণ্য মূল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, ইভটিজিং ও সাইবার মনিটরিং সম্পাদক হিসেবে রয়েছেন আতিকা ইবনাত খান আনন্দী, পারিশ্রমিক ও প্রবাসী অধিকার বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আরেক সফল নারী নেত্রী, সংগঠক, সমাজসেবী শামীমা বেগম রুবী, বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ রাসেল রানা, যাত্রী সেবা ও পরিবহন ভাড়া মনিটরিং বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সফল সমাজকর্মী রোজিনা, শাখা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, কার্যনির্বাহী (ছাত্র প্রতিনিধি) হিসেবে রয়েছেন, সাংস্কৃতিক কর্মী মোঃ মোসতুজা বিল্লাহ্, কার্যনির্বাহী (কৃষক প্রতিনিধি) হিসেবে রয়েছেন সাংবাদিক মোঃ তৌফিকুল ইসলাম, এবং কার্যনির্বাহী (শ্রমিক প্রতিনিধি) হিসেবে রয়েছেন সাংবাদিক মোঃ আহসান হাবীব সুমন।
সভাপতি ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান বলেন-
আমি বিশ্বাস করি এই জেলা কমিটির সুদক্ষ নেতৃবৃন্দের সুযোগ্য নেতৃত্বে জামালপুরের ভোক্তাদের ন্যায্য অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে জনসচেতনতা আর জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অচীরেই সাফল্যের মুখ দেখতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
সভাপতি আরো বলেন- ভোক্তা অধিকার বাস্তবায়নের নিমিত্তে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পরিশেষে যাদের উৎসাহ, অনুপ্রেরণায় আমরা কনজিউমার রাইটস্ বাংলাদেশ (সিআরবি) জামালপুর জেলা কমিটির অনুমোদন পেলাম- সাজেদুর রহমান ফিরোজ, চলচ্চিত্র নির্মাতা ও চেয়ারম্যান কনজিউমার রাইটস-সিআরবি কেন্দ্রীয় কমিটি, ডিজাইনার কেজিএস সবুজ, প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী-সেলফ এইড ও কেন্দ্রীয় মহাসচিব, কনজিউমার রাইটস্ সিআরবি, সিআরবি’র ঢাকা বিভাগীয় এম্বাসেডর ও কনজিউমার রাইটস বাংলাদেশ এর মহাসচিব মহোদয়ের বিশেষ দূত ও অভিযোগ বার্তা’র সম্পাদক/প্রকাশক এবং আইপি টিভি বার্তা২৪ টিভি’র চেয়ারম্যান, এসএম ফিরোজ আহাম্মদ সহ সিআরবি’র কেন্দ্রীয় কমিটি সাথে প্রত্যেক জেলা/উপজেলা শাখার সকল নেতৃবৃন্দের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচছা এবং সকলের কাছে দোয়া প্রার্থী।


আপনার মতামত লিখুন