জাহিদ মাহমুদ, মেহেরপুর থেকেঃ মেহেরপুরের গাংনীর কসবা গ্রামে ককটেল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে জিয়ারুল (৩৮) ও জহির উদ্দীন (৫৮) নামের দুই জন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে দুটি ককটেল ও ককটেল তৈরীর সরঞ্জামাদিসহ তাদেরকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে দুজনকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গভীর রাতে গাংনীর কসবা গ্রামের গোলাম রসুল নামের এক ব্যক্তির বাড়ির পেছনে খড়ের গাদায় ককটেল আছে এমন সংবাদ দেয় মুসাদ আলীর ছেলে জিয়ারুল ও জারমান আলীর ছেলে জহির উদ্দীন। সংবাদ পেয়ে এসআই রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গেলে সংবাদদাতা জিয়ারুল ও জহির দুজনেই ওই ককটেল বের করে দেয়। এতে সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে পুর্ব শত্রুতার জের ধরে তারা ককটেল রেখে গোলাম রসুলকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে স্বীকার করে। পরে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করে।
জাহিদ মাহমুদ
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com