প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ
মেহেরপুর থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ আহত-২
![]()
জাহিদ মাহমুদ, মেহেরপুর থেকেঃ মেহেরপুর সদর থানা প্রাঙ্গণে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে সাইদ হোসেন(১১) ও আজমীর হোসেন (১১) নামের শিশু আহত ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে সদর থানা মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে ভর্তি করার পর সাইদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত সাইদ মেহেরপুর থানা পাড়ার নাসিমের ছেলে এবং আজমীর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
জানা গেছে, ঘটনার সময় মেহেরপুর সদর থানা প্রাঙ্গনে থানা মসজিদের পাশে লাল কসটেপ দিয়ে মোড়ানো একটি ককটেল পড়ে থাকতে দেখে। সাইদ হোসেন ও আজমীর ককটেলটি নিয়ে খেলা শুরু করে। একপর্যায়ে সেটি বিস্ফোরণ ঘটলে দুজনই আহত হয়।
আহত দুই শিশুকে উদ্ধার করে সদর থানা পুলিশ মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার অমৃত সরকার জানান, বোমার আঘাতে দুই শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে সাঈদের বোমা বিস্ফোরণের ফলে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি মইনুল ইসলাম জানান,থানা চত্বরের মধ্যে মসজিদের পাশে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলা করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে দু’জন আহত হয়।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com
Copyright © 2026 স্বাধীন দেশ. All rights reserved.