মৌলভীবাজার প্রতিনিধি
গত বুধবার (৯ ফেব্রুয়ারী) মৌলভীবাজার সিআইডি কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের সিআইডির অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান বিপিএম, পিপিএম। বিকাল ৩টা ৩০ মিনিটে অতিরিক্ত আইজি মৌলভীবাজার সিআইডি কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মাসুদ আহাম্মদ বিপিএম, পিপিএম।
এসময় অতিরিক্ত আইজিকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।সালাম ও অভিবাদন গ্রহণ শেষে অতিরিক্ত আইজি বিশেষ পুলিশ সুপার সিআইডি ও অফিসারদের সাথে চাঞ্চল্যকর মামলা নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
তিনি বিভিন্ন চাঞ্চল্যকর মামলার অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান ও সিআইডির সহকারী পুলিশ সুপার আরিফা আখতার প্রীতি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com