যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাসের আদালতে
আদালত প্রতিবেদক ঃ যশোর যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাসের আদালতে একদিনে ২৬ মামলার রায় ঘোষণা করা হয়েছে। এনআই অ্যাক্টের ১২ মামলার মধ্যে ছয়টিতে ছয় আসামির সাজা ও ছয়জনকে খালাস প্রদান করেছে। চোরাচালানের চার মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও মাদকের দু’ মামলায় দু’জনকে সাজা দিয়েছেন আদালত। এছাড়া, একই আদালত আরও আটটি মামলায় নয়জনকে সাজা প্রদান করে বিভিন্ন শর্তে প্রবেশনে মুক্তি দিয়েছেন। গত বুধবার (৩০ মার্চ) যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এসব রায় প্রদান করেন। এসময় সংশ্লিষ্ট আদালতের এপিপি লতিফা ইয়াসমিন ও ভীম সেন দাস উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্জ সহকারী আব্দুল কাইয়ুম। সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, পৃথক দু’টি মাদক মামলার আসামি যশোর সদর উপজেলার মুড়লি গ্রামের মৃত জানু মাস্টারের ছেলে জাহাঙ্গীর হোসেন ডাবলু ও ঝিকরগাছার মোবারকপুর গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে বাবুকে দু’ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। চোরাচালান মামলায় ঝিনাইদহ জেলার ছোট কামারকুন্ডু গ্রামের পান্না মিয়ার ছেলে সাগর, যশোর শহরের রেলগেট এলাকার আব্দুর রহিমের ছেলে রায়হান, শার্শার গাতিপাড়া গ্রামের মহিম আলীর ছেলে আরশাদ আলীকেও একই শাস্তি ও একই জরিমানা করা হয়েছে। এছাড়া, যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের সফিয়ার রহমানের ছেলে লিটনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একহাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদা করেন বিচারক। সকল সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। এছাড়াও বিভিন্ন শর্তে নয় আসামিকে সাজা প্রদান করে প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com