নিজস্ব প্রতিবেদক
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ চকাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে হাইকোর্টের অনুমোদন দেওয়া সত্ত্বেও ৪০ বছরের বেশি বয়সী আইনজীবীদের ভোট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভোটচলাকালে কোনো কথা বলতে রাজি হননি বার অ্যাসোসিয়েনের নির্বাচন কমিশনার। এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে বার অ্যাসোসিয়েশনে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বারের অন্যতম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী সদর আসনের (রাজশাহী-২) সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বর্তমানে নির্বাচন ও ভোটগ্রহণকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে রাজশাহীর আদালত পাড়া। আজ ২৪ ফেব্রুয়ারির নির্বাচনে দুইটি প্যানেলের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেল দুইটি হলো- আওয়ামী লীগ মনোনীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ইব্রাহিম-একরাম প্যানেল ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য মনোনীত আবুল কাসেম-পারভেজ জাহেদী প্যানেল।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com