স্পোর্টস ডেস্ক
বেঙ্গালুরুতে বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম। যেখানে সবচেয়ে বেশি দাম উঠেছে ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঈশান কিষানের। এদিকে চড়া দাম দিয়ে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরানকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
নিলামে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে ঈশান কিষানের জন্য দর হাঁকে মুম্বাই ইন্ডিয়ান্স। লড়াইয়ে যোগ দেয় পাঞ্জাব কিংস। শেষে যোগ দেয় গুজরাট টাইটানস। এই প্রথম কোনো ক্রিকেটারের জন্য নিলামে ১০ কোটি টাকার বেশি দর হাঁকে মুম্বাই। সানরাইজার্স হায়দরাবাদ শেষ মুহূর্তে দর হাঁকে। তবে শেষ পর্যন্ত ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ইশানকে দলে নেয় মুম্বাই। এতে আইপিএল নিলামের ইতিহাসে ভারতের সব থেকে দামি উইকেটকিপারের পরিণত হলেন ইশান কিষাণ। এখনও পর্যন্ত চলতি নিলামের তিনিই সব থেকে দামি ক্রিকেটার।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানের জন্য শেষ মুহূর্ত চেষ্টা করেও পারল না কলকাতা নাইট রাইডার্স। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংস থেকে সানরাইজার্স হায়দরাবাদে পাড়ি জমিয়েছেন তিনি।
এর আগে প্রথম সেটে সর্বোচ্চ দাম পেলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। শ্রেয়াসকে দলে পেতে কলকাতার খরচ হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি। তাকে দলে নেওয়ার দৌড়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিট্যালস, লখনৌ সুপারজায়ান্টস এবং গুজরাট টাইটান্সও।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com