সিলেট প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হল খুলছে আজ (১৪ ফেব্রুয়ারি)। এছাড়া আগামীকাল থেকেই অনলাইনেই শুরু হবে পাঠদান কার্যক্রম। গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আর না বাড়ানো হলে ২২ ফেব্রুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাসভবনে জরুরি সিন্ডিকেট সভা ডেকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com