শিশু একাডেমিতে নতুন ডিজি, মেয়াদ বাড়ল নিমকো ডিজির

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলামকে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) শরিফুল ইসলামকে মহাপরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অপর আদেশে শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক শাহিন ইসলামকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ২৩ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক একেএম মোখলেছুর রহমানকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন