নিজস্ব প্রতিবেদক
সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ১১০তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির ৩৪৪তম সভায় যোগদানের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে ঢাকা ত্যাগ করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি শুক্রবার (১৮ মার্চ) দুপুরে জেনেভা পৌঁছবেন। সভায় তিনি বাংলাদেশে শ্রমিক অধিকার সুরক্ষায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন। গত ১৪ মার্চ শুরু হওয়া আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির ৩৪৪তম সভা চলবে ২৬ মার্চ পর্যন্ত।
সম্মেলনে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও শ্রম সচিব মো. ইহছানে এলাহীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন।
আগামী ২৯ মার্চ আইনমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com