নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠান ও কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে গত বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ে নীতি-নির্ধারণী দিক-নির্দেশনা প্রদান করবেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতিত্বে বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা হলেন-আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে.বি.এম. হাসান, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি মো. শাহিনুর ইসলাম, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি মোঃ ইকবাল কবির ও বিচারপতি এস এম কুদ্দুস জামান। এই কমিটির প্রথম সভা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়। সভায় বছরব্যাপী নানা অনুষ্ঠান ও কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com