নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির ৯২ তম মাসিক সভা ২৭ ফেব্রুয়ারী ২০২৩ রোজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, যুগ্ম জেলা জজ সমরেশ শীল, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুানাল এর বিচারক নাজমুন নাহার সুমি, যুগ্ম জেলা জজ তাওহীদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোশারেফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার ও আয়োজনের দায়িত্বে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এফ এম শেফায়েত ছালাম।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন বলেন, জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম তথা জাতীয় আইনগত সহায়তা সেবা আরো গতিশীল করার লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, জেলা কারাগারসহ অন্যান্য সকল সরকারি অফিসে লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com