এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সাজেক ইউনিয়নে ৪ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও দুস্থ ৪৫৩ জন পাহাড়ি এবং ১২২ জন বাঙালি জনসাধারণের মাঝে বাঘাইহাট বিএফআইডিসি মাঠে শীতবস্ত্র বিতরণ করেছেন লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী (পিএসসি),অধিনায়ক ৬ইস্ট বেঙ্গল,বাঘাইহাট জোন কমান্ডার এবং মাসালং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ নাভিন সুমেইত মল্লিক এর উপস্থিতিতে মাসালং স্কুল মাঠে ৮নং পাড়া, ৯নং পাড়া, ১০নং পাড়া, মাসালং বাজার,কিজিংপাড়া,লম্বাবাক পাড়া, তালকুম্বা পাড়া, উজানছড়ি, ভূয়াছড়ি, ব্রীজ পাড়া, চাইল্যাতলী পাড়া,মন্দিরাছড়া,একুজ্জাছড়ি, চম্পাতলী পাড়ার মধ্যে ১৯৩ পাহাড়ি ও ৩২ জন বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দুই স্থানে মিলিয়ে সর্বমোট ৯০০ জন দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন সেনাবাহিনী বাঘাইহাট জোন।
এতে আরো উপস্থিত ছিলেন,৩৬নং সাজেকে ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন), ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, ৫নং ওয়ার্ডের মেম্বার পরিচয় চাকমা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সুমিতা রানী চাকমা,বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী,বাঘাইহাট বাজার সেক্রেটারি মো.জুয়েল হোসেন এবং এলাকার কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথি লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী (পিএসসি) বলেন,দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় তাদের যাতায়াতের কথা চিন্তা করে বয়স্ক ব্যক্তিদের কষ্ট লাঘবের জন্য আজ আমরা বাঘাইহাট এবং মাসালং এলাকায় পৃথক পৃথক ভাবে কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেনাবাহিনী সবসময় দেশের ও মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন,বয়স্ক মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরণের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনীর শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com