সিলেট প্রতিনিধি
১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে অদ্য ১৭.০৩.২০২২ ইং বেলা ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসন সিলেট আয়োজিত “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা” র উদ্বোধন করেন ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বিভাগীয় কমিশনার সিলেট সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরবর্তীতে বেলা ১০.৩০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে স্থাপিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মঞ্চে জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, পুলিশ সুপার সিলেট, মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট নাসির উদ্দীন খান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com