সিলেট – ১ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে খন্দকার আব্দুল মোক্তাদির

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ণ
সিলেট – ১ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে খন্দকার আব্দুল মোক্তাদির

সিলেট অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট – ১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের স্বপ্ন, আশা – আকাঙ্খা, বিবিধ সমস্যা – সমাধান ও ” কেমন সিলেট চাই” তার একটি রূপরেখা প্রণয়ন করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদির, আসন সিলেট – ১ ।
কেমন সিলেট চাই ” শীর্ষক শিরোনামে নাগরিক মতামত, আমাদের সমস্যার সমাধান ও প্রত্যাশা নিয়ে, তিনি উক্ত রূপরেখা প্রণয়ন করেছেন।
যেসব সমস্যার আবর্তে জনগণের জীবন আজ বিপর্যয়ের মুখে, তার একটি রূপরেখা ও সেক্টরসমূহ নিয়ে অনলাইন ভিত্তিক বিশেষ পোর্টাল প্রকাশ করা হয়।
যার ঠিকানা: ছবিতে ( QR code scan)
বাংলাদেশের মাটি ও মানুষের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট – ১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদির দক্ষিণ সুরমা উপজেলাধীন, তেতলী আহমেদপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মলাভ করেন। তাঁর পিতা খন্দকার আব্দুল মালিক একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং ১৯৭৯ সনের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৯১ সনের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট – ১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন। তিনি একাধিক মেয়াদে এমপি ( সংসদ সদস্য ) ছিলেন। তার সু-যোগ্য পুত্র খন্দকার আব্দুল মোক্তাদির বর্তমান ২০২৬ ইংরেজী সনের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সিলেট – ১ আসন থেকে এমপি পদপ্রার্থী হয়েছেন। তিনি ছাত্রজীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্মৃতিতে বাংলাদেশের মাটি ও মানুষের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করঃত সুনাম অর্জন করেন।
“কেমন সিলেট চাই” শীর্ষক রূপরেখা প্রণয়ণে যেসব সমস্যার সমাধানকল্পে অগ্রাধিকার দেন তা হলো:
১) স্বাস্থ্যসেবা ২) শিক্ষা ৩) কর্মসংস্থান ৪) নিরাপত্তা ৫) সড়ক ও যোগাযোগ ৬) পানি স্যানিটেশন ৭) বিদ্যুৎ ও জ্বালানি ৮) পরিবেশ দূষণ ৯) প্রশাসনিক জটিলতা ১০) দূর্নিতি ১১) অন্যান্য।
এবং যেসব মানবকল্যাণ মূখর বিষয়কে খন্দকার আব্দুল মোক্তাদির অগ্রাধিকার দেন তা হলো:
১) শিক্ষা ও দক্ষতা ২) কর্মসংস্থান সৃষ্টি ৩) স্বাস্থ্য ও চিকিৎসা ৪) অবকাঠামো উন্নয়ন ৫) দূর্নিতি দমন ৬) পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ৭) মহিলা ও যুবসমাজ ৮) অন্যান্য।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট – ১ আসনে সর্বমোট ভোটার- (৬৮০৯৪৬) ছয় লাখ আশি হাজার নয়শত ছেচল্লিশ জন।