শামস বিন শরীফ
আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস (কাজল) এ তফসিল ঘোষণা করেন। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়। কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদ সহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কার্যকরী কমিটির ৭টি সদস্য পদের ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। এছাড়া সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন উপ কমিটি গঠন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com