আবু রায়হান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁঃ
বদলগাছীতে র্যাব-৫ এর অভিযানে নওগাঁর বদলগাছী থানাধীন পাহাড়পুর এলাকায় শ্রী মনোরঞ্জন সরদার(৪৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে ১১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে র্যাব। আজ সকালে র্যাব এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব -৫ সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্প। শ্রী মনোরঞ্জন সরদার(৪৫) জেলার বদলগাছী থানার পাহারপুর গ্রামের মৃত নরেশ সরদরের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে গতরাত সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ১১০ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করে। সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com