পবিত্র ওমরাহ্ হজ্জ পালনে সৌদী আরবে আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স এর আহবায়ক জি এম আজম

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ
পবিত্র ওমরাহ্ হজ্জ পালনে সৌদী আরবে আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স এর আহবায়ক জি এম আজম

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স এর আহবায়ক গোলাম মাহমুদ আজম পবিত্র ওমরাহ্ হজ্জ পালনে সৌদী আরব অবস্থান করছেন। গত ৫ জানূয়ারী ২০২৬ ইংরেজী তিনি স্ব-পরিবারে পবিত্র ওমরাহ্ হাজ্জ পালনে সৌদী আরব গমণ করেন। এক বিশেষ বার্তায় সময়ের সাহসী দৈনিক “স্বাধীন দেশ ” সিলেট প্রতিনিধি জানতে পারেন- ” আলহামদুলিল্লাহ আল্লাহ তা’আলার অশেষ মেহেরবানীতে পবিত্র ওমরাহ্ হাজ্জ পালন করছি। রাজনৈতিক, পারিবারিক, ব্যবসায়িক ও আমার শুভাকাঙ্ক্ষী অনেকের সাথে সাক্ষাৎ করে আসতে পারিনি, তার জন্য দূঃখ প্রকাশ করছি। গভীর শোক প্রকাশ করছি বাংলাদেশের জননন্দিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিক পরলোকে গমণ। দেশ জাতির জন্যে, আমাদের জন্য অপূরণীয় বিরাট শূণ্যতা , জাতীয় জীবনে বিস্ময়কর এক শোক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘজীবী হোন‌ । আল্লাহ্ তায়ালার কাছে দোয়া করি ‌ । এবং আল্লাহ্ রাব্বুল আলামীন যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংহতি অটুট রাখেন। বাংলাদেশের মাটি ও মানুষের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করি। আল্লাহ্ তায়ালার নিকট বাংলাদেশের জনসাধারণের শান্তি, স্বস্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করছি।”
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স এর আহবায়ক জি এম আজম আগামী ২০শে জানুয়ারী ২০২৬ইংরেজী পবিত্র ওমরাহ্ হাজ্জ পালন করে বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তিনি সবার কাছে দোয়া প্রার্থী।