পেশাজীবী দল কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে আসীন হলেন গোলাম মাহমুদ আজম

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
পেশাজীবী দল কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে আসীন হলেন গোলাম মাহমুদ আজম

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স এর- আহবায়ক গোলাম মাহমুদ আজম বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে আসীন হয়েছেন। গত ২৪শে জানুয়ারী ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত প্রেস নোটে উল্লেখ করেন- “বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে আপনাকে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো আপনি আপনার সততা, দক্ষতা ও মেধার আলোকে এই গুরুদায়িত্বটি সঠিক ভাবে পালনের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি এবং আগামী দিনের গণতান্ত্রিক ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে তরাণ্বিত করবেন বলে আশা রাখি। আপনি জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে আপনার কার্য্যদক্ষতা ও নিষ্ঠার সাথে সংগঠণের অগ্রগতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ”

উল্লেখ্য, গোলাম মাহমুদ আজম (জি এম আজম) ছাত্রজীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এবং প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার আহবায়ক । তিনি ছাতক উপজেলার কালারুকা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, পিতা মোঃ সদরুননূর মিয়া।
১২জন ভাইবোনের মধ্যে তিনি দশম। ছাত্র জীবন থেকে সূদীর্ঘ প্রায় ২৫বৎসর জাতীয়তাবাদী মূল্যবোধে উজ্জীবিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর একজন কর্মী হিসেবে সৎ, ত্যাগী ও পরোপকারী হিসেবে সুপরিচিত। স্মৃতিতে বাংলাদেশের মাটি ও মানুষের আপোষহীন দেশনেত্রী, জননন্দিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সকল আন্দোলন সংগ্রামে জি এম আজম সর্বদা একজন অগ্র সৈনিকের ভূমিকায় অবতীর্ণ। যার জন্য বহুবার কারাবরণ করতে হয়েছে।

এক বার্তায় তিনি বলেন – আন্তরিক মোবারকবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান উনার প্রতি। বাংলাদেশের মানুষের স্বপ্ন আশা-আকাঙ্ক্ষা পূরণ করার ভার জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ জাতি গ্রহণ করতে চান, তা আজ দিবালোকে ন্যায় পরিস্ফুট হয়ে উঠেছে। আমরা জননেতা জনাব তারেক রহমানের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি – বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট, সম্মানীত সাধারণ সম্পাদক ও তাদের কাছে ; যাদের কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান যার নেতৃত্বে সূ-দূর ফ্রান্সের মাটিতেও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৃঢ় অবস্থান নিতে সক্ষম হয়েছে। প্রবাসী বাংলাদেশীদের নিঃস্বার্থ জাতীয়তাবাদী মূল্যবোধ ও দেশপ্রেমের প্রতি এবং বাংলাদেশের জিয়ার সৈনিকদের কাছে সর্বদা কৃতজ্ঞ।।