উলিপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের কমিটি গঠন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৩:০২ অপরাহ্ণ
উলিপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের কমিটি গঠন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন এর আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার (২২ জানুয়ারী) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ খান মিলন স্বাক্ষরিত একপত্রে আগামী ১ বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়। উপজেলা কমিটিতে সজীব কিশোর সরকারকে সভাপতি ও নূরে-এ-জান্নাত নোবেলকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রায়হান ইসলাম রাজন, শাহীন আলম, মারুফ হাসান মিলন, মুরাদ সরদার শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, খালিদ হাসান মিলু, কামরুল হাসান আহম্মেদ আকাশ, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নাঈম ছোটন, রোকনুজ্জামান রোকন, সুমন হাসান ও আকাশ মিয়া।”