রাঙামাটিতে সাংবাদিক নাজিমের পিতার ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ণ
রাঙামাটিতে সাংবাদিক নাজিমের পিতার ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-
রাঙামাটি পৌরসভার সাবেক পৌরকমিশনার মরহুম আবুল বশর (বশর মেম্বার) এর ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে ২৯ জানুয়ারী সোমবার মরহুমের তবলছড়ি,স্বর্ণটিলাস্থ নিজ বাসভবনে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্নার শান্তির জন্য তার পরিবার পরিজনের পক্ষ থেকে মরহুমের বড় পুত্র,প্রসেস সার্ভার মো.ফরিদুল আলম,মেজ পুত্র,প্রশাসনিক কর্মকতা মো.জহুর আলম ও ছোট পুত্র দৈনিক রাঙামাটির সিনিয়র স্টাফ রিপোর্টার,দি ডেইলি এশিয়ান এইজ, দৈনিক স্বাধীন দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম.নাজিম উদ্দিন,রাঙামাটি বাসির প্রতি দোয়া কামনা করেছেন। উল্লেখ্য,রাঙামাটি পৌরসভার সাবেক পৌরকমিশনার (বশর মেম্বার) ২০০৩ সালের ২৯ জানুয়ারী তার তবলছড়ি স্বর্ণটিলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এক নাগারে ২২ বছর যাবৎ তৎকালীন
রাঙামাটি পৌর কশিনার ও জনপ্রতিনিধি,ছিলেন এবং স্বর্ণটিলা কবরস্থন,মাদ্ররাসা,স্কুল কমিটির সভাপতি ছিলেন। তার কর্মময় জীবনে ছিল অত্যন্ত সহজ,সরল ও সন্ত্রাসমুক্ত,দূর্নীতিমুক্ত জীবনের সময়ের পুরোটায় তিনি জনহিতকর কাজ করে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।