লস অ্যাঞ্জেলেসে দাবানল
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১:৪২ অপরাহ্ণ

তৌহিদুর রহমান হিসান : ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
এই দাবানলের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, ‘মনে হচ্ছে এই এলাকাগুলোয় একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে। ’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
তিনি বলেন, ‘দাবানলে মারাত্মক ক্ষতিগ্রস্ত অনেকগুলো এলাকায় পৌঁছানোটা এখনো অনিরাপদ। এর পরিপ্রেক্ষিতে দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।


আপনার মতামত লিখুন