দিয়াড় মহাবিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
দিয়াড় মহাবিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দিয়াড় মহাবিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানটির আয়োজনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতি এবং ওই কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
কলেজ অধ্যক্ষ মো. সাজেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাসে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান এবং কলেজের গভর্নিং বডির সদস্য মো. গোলাম আযম কাজল।
এরপর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
কলেজের শরীরচর্চা শিক্ষক মো. মাহফুজুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক (মনোবিজ্ঞান) মো. আব্দুস সালাম, জ্যেষ্ঠ প্রভাষক (অর্থনীতি) মোঃ ওয়ালিউল আযিম, জ্যেষ্ঠ প্রভাষক (হিসাববিজ্ঞান) মোঃ গোলাম কবির।
প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম নবাগতদের স্বাগত জানিয়ে তাদেরকে একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা ও নৈতিকতা সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং নিয়মিত ক্লাস উপস্থিতির উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে কলেজ অধ্যক্ষ মো. সাজেমান আলী জানায়, এখন থেকে পূর্ণাঙ্গ পাঠদান কার্যক্রম যথারীতি চালু থাকবে।