নিজ এলাকায় ভোট দিলেন প্রধান উপদেষ্টার এপিএস শাব্বীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এটি তাঁর নিজ এলাকা। স্থানীয়দের কাছে তিনি এলাকার কৃতী সন্তান হিসেবে পরিচিত।
ভোট প্রদান শেষে তিনি বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক নির্বাচনি পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
জেলার বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতির মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দিনব্যাপী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন