সিলেট মহানগর বিএনপি নেতার মাতৃবিয়োগে দোয়া ও শিরনি মাহফিল

সিলেট অফিস: সিলেট মহানগর বিএনপি নেতার মাতৃবিয়োগে দোয়া ও শিরনি মাহফিলে জননেতা রেজাউল হাসান কয়েস লোদী -প্যানেল মেয়র সিসিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগরী নেতা আফজল হোসেনের মায়ের রূহের মাগফেরাত, দোয়া ও শিরনি মাহফিল অদ্য ১৪ই ফেব্রুয়ারী রোজ শনিবার বাদ যোহর দক্ষিণ সুরমা নিজ বাড়ীতে করা হয়। মোমীন খলা গ্রামের সাধারণ মানুষ, নবীন প্রবীণ মুরব্বিয়ানগণের উপস্থিতিতে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে ।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন –
জাতীয়তাবাদী দল বিএনপি -সিলেট মহানগর সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, চার মেয়াদে নির্বাচিত কমিশনার/ কাউন্সিলর নগরীর জননন্দিত ব্যাক্তিত্ব রেজাউল হাসান কয়েস লোদী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুবদল , ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী পেশাজীবী দলসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)


আপনার মতামত লিখুন