জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ৮৩তম জন্ম বার্ষিকী ২৩মার্চ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ৮৩তম জন্ম বার্ষিকী ২৩মার্চ

বিশেষ প্রতিবেদন: জগন্নাথপুর উপজেলার দু’বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী , লেখক , গবেষক, রাজনীতিবিদ অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ৮৩তম জন্ম বার্ষিকী আগামী সোমবার। তিনি ১৯৪৩ সনের ২৩শে মার্চ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা, আশারকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী ছিলেন পেশায় শিক্ষক। চাচা আব্দুল বারী চৌধুরী ছিলেন সুনামগঞ্জ লোকাল বোর্ডের চেয়ারম্যান এবং আসাম প্রাদেশিক পরিষদ সদস্য এম.এল.এ।

আবু খালেদ চৌধুরী আশারকান্দি নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সুনামগঞ্জ জুবিলী হাইস্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট এম.সি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষাজীবন সমাপ্ত করে অধ্যাপনা পেশায় যোগদান করেন। রাঙামাটি ডিগ্রী কলেজ, ঢাকা তিতুমীর কলেজ, ঢাকা ডিগ্রী কলেজ ও সিলেট মুরারীচাঁদ কলেজ (এম সি বিশ্ববিদ্যালয় কলেজে) অধ্যাপনা করেন।

আইন পেশা ও সাংবাদিকতার সঙ্গে ছিলেন সম্পৃক্ত। অধ্যাপক আবু খালেদ চৌধুরী রচণাবলী গবেষণাধর্মী বহু গ্রন্থের মধ্য- “ইতিহাসের আলোকে হযরত শাহজালাল (রহ.), উপজেলা সংবাদ এবং বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্র একটি বস্তুনিষ্ট বিশ্লেষণ” উল্লেখযোগ্য।

তিনি ২৩শে মার্চ ২০০৩ সালে পরলোকেগমণ করেন। মহান মনিষী খ্যাতিমান ব্যক্তিত্ব অধ্যাপক আবু খালেদ চৌধুরী উনার ৮৩তম জন্মদিন উপলক্ষ্যে আশারকান্দি নিজ বাড়ীতে মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

গ্রণ্হণা  : মসফিক খালেদ চৌধুরী (রাব্বি)