সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০শে এপ্রিল ২০২৬ তারিখে সিলেট সফর করবেন। প্রধানমন্ত্রীর প্রথম সিলেট সফর সফল করতে এক প্রস্তূতি মূলক বৈঠক আজ মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
এতে দিক নির্দেশণা মূলক বক্তব্য রাখেন – সিলেট মহানগর বিএনপি সভাপতি, সাবেক প্যানেল মেয়র, চার মেয়াদে নির্বাচিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন