শেরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন এবং আনন্দ র‍্যালি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
শেরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন এবং আনন্দ র‍্যালি

মোঃছামিউল আলম : বাংলা নববর্ষ বা বৈশাখ মাসের প্রথম দিন বাংঙ্গালির একটি অন্যতম উৎসব। যা মুঘল সম্রাট আকবরের আমল থেকে প্রতিবছরের ১৪ এপ্রিলে এ উৎসবটি পালিত হয়ে আসছে। বিশেষ করে এ দিনে কৃষকেরা মাঠ থেকে ধান কেটে ঘরে তুলে ব্যাবসায়িরা তাদের বাকি উত্তলনের জন্য হালখাতা শুরু করেন। তারি ধারাবাহিকতায় এসো হে বৈশাখ এসো এসো এপ্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা নব বর্ষ ১৪৩৩ স্বাগতম জানিয়ে শেরপুর জেলায় বিভিন্ন স্থানে এ উৎসবটি পালিত হয়। শেরপুর জেলা প্রশাসকের আয়োজনে ১৪ এপ্রিল এবং আরবি ২৫ শাওয়াল মাসে বাংলা নববর্ষ ১৪৩৩ কে স্বাগতম জানিয়ে ১লা বৈশাখে সকাল ১০ টার সময় এক আনন্দ র‍্যালির আয়োজন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

আনন্দ র‍্যালিটি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে।আনন্দ র‍্যালিতে অংশ গ্রহন করেন শেরপুরের প্রাশাসনিক কর্মকর্তা গণ সহ শেরপুর জেলা প্রশাসন শেরপুর সদর, জেলা পরিষদ শেরপুর,শেরপুর পৌরসভা,শেরপুর সরকারি কলেজ,নবীনগর আদর্শ বিদ্যাপীঠ স্কুল, ভিক্টরিয়া একাডেমি, সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং সেচ্ছাসেবক সংগঠন। আনন্দ র‍্যালিটি যেন এক আনন্দের ঝরর্ণাধারায় পরিনত হয়েছিলো ছোট বড় সকলে মিলে বাহারি রঙ্গের পোশাকপড়ে র‍্যালিতে অংশ গ্রহন কলেছে। এছাড়াও র‍্যালিতে ছিল গরুর গাড়ী, পালকি, ডেকি, ঘুড়ি, গরুর গাড়ীতে বসা ছিল মুঘল সম্রাট আকবরের ভাবে এক ব্যাক্তি যা দেখতে রাজার মতই মনে হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসক এর রজনিগনন্ধা সম্মেলক কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও শেরপুরের বিভিন্ন জায়গায় আনন্দ মেলা অনুষ্ঠিত হয় যার মধ্যে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দের নগর এবং বাকারকান্দা গ্রামে বৈশাখি মেলা অনেক বছর পূর্ব থেকেই উৎযাপন হয়ে আসছে যেখানে গরুর লড়াই,ঘোড়া দৌড়, ছোট বড় সকল মানুষের কোস্তি সহ বিভিন্ন খেলা উনুষ্ঠিত। সব মিলিয়ে শেরপুর জেলার সকল পেশার মানুষ বাংলা বছরের ১ম দিনটি আনন্দের মাঝেই কাটিয়ে থাকে।