এস এম আজহার : জগন্নাথপুর উপজেলার দু’বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার । তিনি ১৯৪৩ সনের ২৩শে মার্চ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা, আশারকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী ছিলেন পেশায় শিক্ষক। চাচা আব্দুল বারী চৌধুরী ছিলেন সুনামগঞ্জ লোকাল বোর্ডের চেয়ারম্যান এবং আসাম প্রাদেশিক পরিষদ সদস্য এম.এল.এ। আবু খালেদ চৌধুরী নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সুনামগঞ্জ জুবিলী হাইস্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট এম.সি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষাজীবন সমাপ্ত করে অধ্যাপনা পেশায় যোগদান করেন। রাঙামাটি ডিগ্রি কলেজ, ঢাকা তিতুমির কলেজ, ঢাকা ডিগ্রি কলেজ ও সিলেট মুরারিচাঁদ কলেজে অধ্যাপনা করেন। আইন পেশা ও সাংবাদিকতার সঙ্গে ছিলেন সম্পৃক্ত। অধ্যাপক আবু খালেদ চৌধুরীর প্রকাশিত গ্রন্থের মধ্য- ইতিহাসের আলোকে হযরত শাহজালাল (রহ.), উপজেলা সংবাদ এবং বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্র একটি বস্তুনিষ্ট বিশ্লেষণ উল্লেখযোগ্য। তিনি ২৩শে মার্চ ২০০৩ সালে ইন্তেকাল করেন। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com