অতীশ দীপঙ্কর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘উদ্ভাবন ও প্রযুক্তির বিকাশ’ শীর্ষক কর্মশালা
তাসফিকুল ইসলাম তাজ : অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবন ও প্রযুক্তির বিকাশে এক কর্মশালা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গত সোমবার (১০ ফেব্রæয়ারি) বিকেল ৩টায় ‘ঋড়ংঃবৎরহম ওহহড়াধঃরড়হ ধহফ ঞবপযহড়ষড়মু’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অ্যাডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন, অতিথি ছিলেন বিশ্ববিদ্যায়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু। কি-নোট স্পিকার ছিলেন ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি ইনোভেশন হাবের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জীবিত করতে নিজের অভিজ্ঞতার গল্প বলেন। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনের জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। বেকারত্ব দূর করতে আইসিটি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই তরুণ জনগোষ্ঠীকে ইনোভেশন হাবের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করার আহ্বান জানান তিনি। তিনি বিশ্ববিদ্যালয়ের আইসিটি, এগ্রিবিজনেস বিভাগসহ অন্যান্য বিভাগকে ইনোভেশন হাবের মাধ্যমে উদ্যোক্তা তৈরির সম্ভাবনা সৃষ্টির পরামর্শ দেন।
প্রধান অতিথি ড. এহসানুল হক মিলন বলেন, মেধার কোনো ভিসা লাগে না, দেশ থেকে দেশান্তরে এর বিচরণ। এদেশের তরুণ সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আশা করি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এদেশের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন বলেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) কার্যক্রম সাতটি বিভাগে ও পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করবে। এসডিআইর কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল লিংক স্থাপন করে দেশের ৩৫ লাখ বেকার জনগোষ্ঠীকে কার্যপ্রেরণায় উজ্জীবিত করবে। আইসিটি ডিভিশনের ধ২র (এটুআই) প্রজেক্টের সিনিয়র কনসালটেন্ট খন্দকার ইসতিয়াক মাহমুদ চতুর্থ শিল্প বিপ্লবে যুক্ত হওয়ার জন্য চ্যাটজিপিটির ব্যবহার ও সেল্ফ লার্নিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। রোবোটিক্স অ্যান্ড অটোমেশন বিভাগের চেয়ারম্যান মাজিদ ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com