ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে হোমনার পূজামণ্ডপে সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতি!

প্রতিবেদক; মোঃ আবুল কালাম আজাদ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ । ৯:৫৮ অপরাহ্ণ

প্রতিবেদক; মোঃ আবুল কালাম আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে রাজনৈতিক কার্যক্রম আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে হোমনার ৪৭টি পূজামণ্ডপে এখন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা ও আন্তরিকতা বিনিময়ের উচ্ছ্বাসও যোগ হয়েছে।

গত রবিবার থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা পূজামণ্ডপ পরিদর্শন করেন। তারা পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, নগদ অর্থ ও উপহারসামগ্রী প্রদান এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এতে পূজামণ্ডপগুলোতে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সক্রিয় রয়েছেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া, সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার এম. এ মতিন খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এবং যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন মোল্লাও একাধিক মণ্ডপে গিয়ে পূজারীদের শুভেচ্ছা জানান এবং উৎসবের আনন্দে শরিক হন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক নেতাদের উপস্থিতি পূজার আবহকে আরও সমৃদ্ধ করেছে। পূজামণ্ডপগুলো পরিণত হয়েছে মিলনমেলায়, যেখানে ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক সম্প্রীতির দৃশ্যও প্রতিফলিত হচ্ছে।

উল্লেখ্য, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এ আসনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় তৎপরতা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আমেজও যোগ করছে।

                

প্রিন্ট করুন