চাঁদা দিতে অস্বীকার করায় হোমনা উপজেলার ৯ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোহাম্মদ নাজিম এর উপর হামলা।

বিশেষ প্রতিনিধি,
প্রকাশের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ । ২:১২ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি,

কুমিল্লার হোমনা পৌরসভার ৯ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোহাম্মদ নাজিম তার কাছ থেকে প্রতিনিয়তই চাঁদা দাবি করে আসছিল বিএনপি ও এনসিপির কিছু নেতা কর্মী।

বুধবার (২৯ জুন) ভুক্তভোগী মোহাম্মদ নাজিম হোমনা পৌরসভার ৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার। রাজনৈতিক পরিচয় এর পাশাপাশি তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে মা ষ্টোর । সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তার কাছে বিএনপি এবং এনসিপির কিছু নেতা কর্মী কিছুদিন পর পর চাঁদা জন্য তার মা স্টোর প্রতিষ্ঠানে প্রতিনিয়তই যাই। বিভিন্ন সময় হামলা মামলার ভয় দেখিয়ে তার কর্মচারীর কাছ থেকে বেশ কয়েকবার টাকা নিয়ে আসেন। ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে সপরিবারে আত্মগোপনে থাকে। পরবর্তীতে ২৯ জুন বিকেলে লুকিয়ে লুকিয়ে দোকানের হিসাব করার সময় তাকে দেখে ফেলেন বিএনপি ও এন সি পি নেতা কর্মী। তখন বিএনপি ও এমসিপি নেতাকর্মী এসে তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করলে সে চাঁদা দিতে অস্বীকার করেন। এক পর্যায়ে কথা কাটাকাটির ফাকে তার উপর ধারালো অস্ত্র এবং লাঠির আঘাতে তার শরীর মাথা বিভিন্ন স্থানে জখম হয়। তার চিৎকার শুনে আশপাশের লোক জড়ো হলে তখন ঐ নেতাকর্মীরা জায়গা থেকে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হোমনা নিরাপদ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত ডাক্তার তার তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতলে ভর্তি দেয়। মোহাম্মদ নাজিম বলেন বর্তমান পরিস্থিতিতে তার জীবন অনিশ্চয়তার মধ্যে আছে। তাই মোহাম্মদ নাজিম প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ত্যাগ করেন। উন্নত চিকিৎসার জন্য সে ঢাকায় চলে যান। সুস্থ হয়ে আসার পর থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ।

                

প্রিন্ট করুন