বিশেষ প্রতিবেদন: ওয়ালশ পার্লামেন্ট নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত ওয়ালশ জাতীয় পরিষদ এর মেম্বার পদপ্রার্থী হিসেবে মোঃ হারুন-উর রশীদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এক বিশেষ বার্তায় তিনি বলেন – আমাদের কমিউনিটি সর্বক্ষেত্রে অনেক অবদান রাখছে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা পিছিয়ে থাকে। আমি চাই তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত হোক—শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায়। নতুন প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তোলাও খুবই গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন সংগঠন, চ্যারিটি ও সামাজিক উদ্যোগের সঙ্গে কাজ করেছি। এই অভিজ্ঞতা আমাকে মানুষের প্রয়োজন বুঝতে সাহায্য করেছে এবং বাস্তবসম্মত সমাধান ভাবতে শিখিয়েছে।
পাশাপাশি সাংবাদিকতা আমাকে মানুষের কথা শুনতে ও সত্য তুলে ধরতে শিখিয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমস্যার সঙ্গে পরিচিত হয়েছি। এটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে বাস্তবভিত্তিক করেছে।
আর তরুণদের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। তারা যেন সচেতনভাবে ভোট দেয় এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেয়। আমি তাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে চাই।
আমি চাই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে, যেখানে সবাই সমান সুযোগ পাবে। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।
কমিউনিটির উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার মোঃ হারুন-উর রশীদ আরো বলেন – আমি আপনাদেরই একজন। আপনাদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে এগিয়ে যেতে চাই। আপনাদের সমর্থন পেলে আমি আপনাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবো।
বাংলাদেশী বংশোদ্ভূত সিলেটের কৃতি সন্তান মোঃ হারুন-উর রশীদ যুক্তরাজ্য সেনেড ২০২৬ এর সপ্তম নির্বাচনে সাউথ ওয়ালশ থেকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সবার নিকট ভোট ও দোয়া প্রার্থী। ওয়ালশ ও বাংলাদেশী ওয়েলস নাগরিকগণের জন্য একটি সুন্দর-সমৃদ্ধ-নিরাপদ আগামীর বিনির্মাণে- ওয়েলস পার্লামেন্টে তাঁর বিজয়-সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করি।
উল্লেখ্য – মোঃ হারুন-উর রশীদ সিলেট জেলা ওসমানী নগর উপজেলাধীন তাজপুর ইউ পি এর মোল্লাপাড়া ( আদর্শ গ্রামে ) জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আজমান আলী ও মাতা মোছাঃ জামিলা খাতুনের দ্বিতীয় পুত্র, এবং তিনি তিন সন্তানের জনক। একজন শিক্ষানূরাগী , সমাজসেবী সাংবাদিক ও রাজনীতিক হিসেবে মোঃ হারুন-উর রশীদ সবার কাছে সমাদৃত এবং জনপ্রিয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৫:৫৪ অপরাহ্ণ