এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ- রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম। ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে রাঙামাটি পৌরসভা মাঠ প্রাঙ্গণ হতে এক
বৈশাখী শোভাযাত্রা বের হয়,রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ এম.আব্দুল আলী মঞ্চে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বদলগাছীতে বিভিন্ন আয়োজনে বাংলা নব
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com