নিজস্ব প্রতিবেদক : শিশু আদালতের ৪২ হাজার এবং মানব পাচার ট্রাইব্যুনালের ৫ হাজারের বেশি মামলাও সামলাচ্ছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকরা। গত ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত শিশু আদালতে ৪২ হাজার ৫৬৯টি এবং মানব পাচারের ৫ হাজার ২১৯টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকরাই দায়িত্ব পালন করেন শিশু আদালত ও মানব পাচার মামলার। এদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে মামলার চাপ কমানোর চিন্তা করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও। তিনি এসব ট্রাইব্যুনাল থেকে শিশু অপরাধের বিচার আলাদা করতে স্বতন্ত্র শিশু আদালত প্রতিষ্ঠার অভিপ্রায় জানিয়েছেন। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট থেকে এ সংক্রান্ত চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, স্বতন্ত্র শিশু আদালত গঠন করা হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার চাপ কমবে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com