আইন সচিব ও যুগ্ম সচিবের সাথে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
কর্মচারীদের ৩ দফা দাবির বিষয়ে এবং নানাবিধ সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব গোলাম সারোয়ার ও যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার এর সাথে সৌজন্য সাক্ষাত করে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের কাছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নতুন কমিটি তিন দফা দাবির কথা জানিয়েছেন। গত বুধবার (২৩
ফেব্রæয়ারি) সচিবালয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি শাহ মোঃ মামুন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি কাজী ছালাউদ্দিন দিদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমসহ ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ দাবির কথা জানান। সংগঠনের সভাপতি শাহ মো.মামুন বলেন, সচিব মহোদয় আমাদের দাবির প্রতি খুবই আন্তরিক। তিনি আমাদের দাবি বাস্তবায়নে আশ্বস্ত করেছেন। এর আগে গত শনিবার নবনির্বাচিত কমিটি আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সেদিন তারা বিচার বিভাগীয় কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন