চাঁপাইনবাবগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ইসতিয়াক আহমেদ হিমেল : চাঁপাইনবাবগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৮ জুন) বিকালে আদালতের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম জাহাঙ্গীর আলম। ন্যায়বিচার নিশ্চিতে বিচার বিভাগের সাথে সম্পৃক্ত সকলকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের সঞ্চালনা সভায় অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সারমিন চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তহমিনা খাতুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জল মাহমুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানযীম আলম তাবাসসুম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মহম্মদ ইসাহাকসহ জেলার র্যাব-বিজিবি ও পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিচার বিভাগের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সমন জারি ও ক্রোকি পরোয়ানা তামিল, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী উপস্থিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, আদালত প্রাঙ্গণে বিচারকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিষ্পত্তির বিষয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিষ্পত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন