ঝিনাইদহে আইনগত সহায়তা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
ঝিনাইদহে আইনগত সহায়তা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহে আগামী ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদ্যাপন এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৬ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ এমরান হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্যবৃন্দ।